জয়াগ বহুমূখী উচ্চ বিদ্যালয়

Joyag Bohumukhi High School

নোটিশ বোর্ড

সভাপতির বানী

মোহাম্মদ হোসেন

সভাপতি

শিক্ষা মানব জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এটি আমাদের মানসিক এবং দানশীল সম্পদ তৈরি করে। শিক্ষা না হলে জীবন অসম্পূর্ণ হয়ে যায়, শিক্ষার মাধ্যমে মানুষ পৃথিবীর চারপাশের জগৎ সম্পর্কে জানতে পারে এবং নতুন দিকে চলতে পারে শিক্ষা আমাদের জ্ঞান, বুদ্ধিমত্তা, সামাজিক সম্পর্ক, এবং চাকরির সুযোগের দিকে একটি মাধ্যম সরবরাহ করে। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং নিজেকে আরও সমৃদ্ধ করে। শিক্ষা একটি নির্ভরশীল প্রক্রিয়া, যা প্রাপ্তির জন্য সমর্পণ এবং পরিশ্রম প্রয়োজন করে। সঠিক শিক্ষা পেতে সঠিক উপদেশকের সাথে সাথে মিলানো গুরুত্বপূর্ণ।শিক্ষা যদি সমাজের প্রতি দায়বদ্ধ নাগরিকের হাতে পৌঁছে, তবে সমাজ আরও উন্নত হতে পারে। শিক্ষিত লোকরা সমস্যার সমাধানে এবং প্রযুক্তির মাধ্যমে নতুন আবিষ্কার করতে সাহায্য করতে পারে। সবশেষে, শিক্ষা সমগ্র মানবজাতির মধ্যে একটি সামাজিক সমর্থন স্ত্রীতা তৈরি করে, যা ন্যায্যতা, সামাজিক সমর্থন, এবং মানবিক সম্পর্কের প্রতি সজীব উদ্দৃতি দেয়। সমগ্র বিশ্বে শিক্ষার মাধ্যমে আমরা সামাজিক সমর্থন এবং ন্যায্যতার দিকে এগিয়ে যেতে পারি এবং একটি উন্নত ও সামর্থ্যপূর্ণ সমাজ গঠন করতে সাহায্য করতে পারি।

Class Six 2025 Admission

প্রধান শিক্ষক এর বানী

মোহাম্মদ বেল্লাল হোসেন পাটোয়ারী

প্রধান শিক্ষক

“জ্ঞানই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় নামের এই প্রতিষ্ঠান। মৌলভী রশিদ আহ্ম্মদ মৌলভী নামক একজন স্বনামধন্য ব্যক্তিত্বের অগ্রণী ভূমিকায় এবং এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের ও সাধারন মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় জন্ম হয় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠালগ্ন হতে শুরু করে জ্ঞান বিতরণে, মানবিক মূল্যবোধে সদা জাগ্ৰত এই প্রতিষ্ঠান জন্ম দিয়েছে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি, ব্যবসায়ী, প্রকোশলীসহ নানা শ্রেণী পেশার মানুষ। জন্ম নিয়েছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়া বীর মুক্তিযোদ্ধা ও ১৯৪৫ সনে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের অনেক শিক্ষক পরিচালনা পর্ষদের সভাপতিসহ সদস্যবৃন্দ, শিক্ষার্থী যারা আজ আমাদের মাঝে নেই। কিন্তু রয়ে গেছে যাদের জীবনের স্বর্ণালী অধ্যায়। প্রতিষ্ঠার পর হতে অদ্যাবধি এই বিদ্যালয়ে অর্থ, শ্রম, জায়গা ও ভবন ইত্যাদি প্রদান করে অনেকেই আছেন এলাকার নয়মণি। বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছে আটশতাধিক শিক্ষার্থী। যাদের পদচারণায় মুখরিত হয় প্রতিটি কর্ম দিবস। এক ঝাঁক অভিভাবক, সাধারন শ্রেণি পেশার মানুষ যেভাবে বিভিন্ন কল্যাণকামী পরামর্শ প্রদান করে আসছে তা সত্যিই আমাকে অনুপ্রানিত করে। স্কাউট, রেডক্রিসেন্ট, মাদক বিরোধী কার্যক্রমে স্বতঃস্ফুর্তভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিত্য নতুন আশার সঞ্চার করে। শুরু হতে শুরু করে অদ্যবধি অধ্যয়ন করে বিদ্যালয়ের ফলাফল ভালো করার উজ্জল দৃষ্টান্ত এই বিদ্যালয় রেখে চলছে। এক ঝাঁক নবীন প্রবীনের সমন্বয়ে গড়া সম্মানিত শিক্ষকমন্ডলী রয়েছেন যারা সুনিপুনভাবে শিক্ষাদান ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমান সমাজের নানা ধরণের অন্যায়, অপরাধ, দূর্নীতি ইত্যাদির বিরুদ্ধে এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী সদা সচেতন। নানা ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে মাথা উচু করে শত প্রতিকূলতার মধ্যে ও ঠায় দাড়িয়ে রবে প্রতিষ্ঠানটি এই আশা আমার রয়েছে। পরিশেষে বিদ্যালয়টির সাথে আদ্যপ্রান্ত যারা জড়িয়ে ছিলেন কিন্তু আজ পৃথিবীতে নেই তাদের আত্নার মাগফিরাত এবং যারা আজও বেঁচে আছেন তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি।

বিদ্যালয়ের ইতিহাস

বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনাব মরহুম মৌলভী রশিদ আহম্মদ সাহেব 1945 সালে জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলাস্থ জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামে অবস্থিত। উক্ত প্রতিষ্ঠানটি 01/01/1945 তারিখে প্রতিষ্ঠিত হয়ে 01 জানুয়ারি, 1946 ইং তারিখে স্বীকৃতি লাভ করে এবং 01/06/1984 তারিখে এমপিওভুক্ত হয়। অত্র প্রতিষ্ঠান হতে শিক্ষা গ্রহণ করে অনেক জ্ঞানী গুণি ব্যক্তি দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানে দায়িত্ব পূর্ণ পদে কর্মরত আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী অ্যাডভোকেটমাহবুবুর রহমান সহ অনেক স্বনামধন্য ব্যক্তি অত্র বিদ্যালয়ে অধ্যয়ণ করেছে। প্রতিষ্ঠালগ্ন  থেকেই বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাবলিক পরীক্ষার ফলাফল (GPA-5) , শিক্ষাবৃত্তি সহ বরাবরই সন্তোষজনক। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা- উপজেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কৃত হয়েছে।

জাতীয় শুদ্ধাচার কৌশল

Education Corner

School Event

Days
Hours
Minutes
Seconds

আমাদের সম্পর্কে মতামত

Scroll to Top